Main Menu

সয়াবিন তেলের দাম বেশি নেওয়ায় ১৫ ব্যবসায়ীকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: অধিক মূল্যে ভোজ্যতেল বিক্রি ও নিয়মানুযায়ী সরবরাহ না করার দায়ে মৌলভীবাজারে ১৫ ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মে) জেলা শহরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার (১ মে) সকাল থেকে জেলা শহরের মার্কেটগুলোতে কতিপয় ব্যবসায়ী হঠাৎ করে সব ভোজ্যতেল বিক্রি হয়েছে জানিয়ে কৃত্রিম সংকট তৈরি করে। এতে রোববার ও সোমবার সকাল থেকেই ক্রেতারা বাজারে ভোজ্যতেল কিনতে এসে পাচ্ছিলেন না। তাছাড়া যে কয়েকজন ভোজ্যতেল বিক্রি করছিলেন তার দাম অধিক রাখা হচ্ছিল। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত শহরের পশ্চিম বাজার, টিসি মার্কেট, কোর্ট বাজার ও চাঁদনীঘাট বাজারে অভিযান চালান। এতে ১৫ ব্যবসায়ীকে অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি ও বাজারে কৃত্রিম সংকট দেখানোর দায়ে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি রায়, অর্ণব মালাকার, শাহীন দেলোয়ার ও সৈয়দ সাফকাত আলী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে জেলা পুলিশের একটি টিম।

Share





Related News

Comments are Closed