কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন
প্রবাস ডেস্ক: যথাযথ ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। একইভাবে কানাডায় ঈদ উদযাপন করছে দেশটির ধর্মপ্রাণ মুসলিমরা। এ উদযাপনে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরাও।
সোমবার (২ মে) কানাডার সব বড় শহরে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় হাজার হাজার মুসল্লি। কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন তারা। কিছু কিছু মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা রাখা হয়। এসব মসজিদেও ছিল নারীদের উপচে পড়া ভিড়।
কানাডার টরোন্টো শহরে বাংলাদেশি অধ্যুষিত ডেন্টনিয়া পার্ক ময়দানে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মন্ট্রিলের বায়তুল মোকাররম মসজিদ ও খাদিজা মসজিদেও বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া মদিনা মসজিদ, শাহজালাল মসজিদ ও বায়তুল মামুর মসজিদে প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে দেখা যায় সেই চিরচেনা দৃশ্য। বুকে বুক মিলিয়ে কোলাকুলি। আর একে অপরের কুশল বিনিময়।
মসজিদে মসজিদে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পাঞ্জাবি গায়ে আর টুপি মাথায় বাবা-মায়ের সঙ্গে তারাও এসেছিল ঈদের নামাজ আদায় করতে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডার মুসলিমদের শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘রমজান মাস সারাবিশ্বের মুসলিমদের কাছেই খুব গুরুত্বপূর্ণ। একমাস রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়ের মানুষ।’
Related News
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More



Comments are Closed