বিশ্বের দীর্ঘতম পথের ফ্লাইট শুরু কবে, জানাল কানতাস
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দীর্ঘতম পথের বাণিজ্যিক ফ্লাইটের যাত্রা শুরুর পরিকল্পনা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কানতাস এয়ারওয়েজ। আগামী ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বের দীর্ঘতম এই ফ্লাইটের যাত্রা শুরু হবে বলে জানিয়েছে কানতাস। সেই সময় এয়ারবাস এ৩৫০’র মাধ্যমে মাত্র ১৯ ঘণ্টার কিছু বেশি সময়ে সিডনি থেকে লন্ডনে পৌঁছাবে এই ফ্লাইট।
অস্ট্রেলীয় এই বিমান সংস্থা বলেছে, তারা এয়ারবাস এ৩৫০-১০০০ এর নতুন উড়োজাহাজের বহর কিনেছে; যা বিশ্বের যেকোনও শহরে সরাসরি যাত্রী পরিবহনে সক্ষম। বিশ্বের মাত্র অল্প কয়েকটি এয়ারলাইন্সের এমন দূরত্বে টানা উড়োজাহাজ পরিবহনের সক্ষমতা রয়েছে।
২০২৫ সালের শেষ নাগাদ কানতাসের দীর্ঘতম পথের প্রথম ফ্লাইট যাত্রা শুরু করবে সিডনি থেকে লন্ডন। এতে সময় লাগবে প্রায় ২০ ঘণ্টা। আর এর মাধ্যমে বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার রেকর্ড করবে কানতাস। ১৯৪৭ সালে এই রুট চালু হয়েছিল। এতে সিডনি থেকে লন্ডন পৌঁছাতে সময় লাগে প্রায় ৫৮ ঘণ্টা। মাঝে অন্তত সাতবার যাত্রাবিরতিও করতে হয়।
প্রত্যেকটি ফ্লাইটে ২৩৮ জন যাত্রী বহন করবে কানতাস। যার ৪০ শতাংশ কেবিন প্রিমিয়াম আসনের জন্য নির্ধারিত দীর্ঘতম পথের বাণিজ্যিক ফ্লাইটের যাত্রার ব্যাপারে এক বিবৃতিতে কানতাসের প্রধান নির্বাহী অ্যালান জয়েস বলেছেন, দীর্ঘতম পথের চূড়ান্ত সমাধান এটি। গত ৫ বছর ধরে এই প্রকল্প নিয়ে কাজ করছে কানতাস। করোনাভাইরাস মহামারির কারণে প্রোজেক্ট সানরাইজ নামের এই প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হয়েছে।
এর আগে, ২০১৮ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে লন্ডনে সরাসরি যাত্রীবাহী বিমানের চলাচল শুরু করে কানতাস এয়ারওয়েজ। ২০১৯ সালে যুক্তরাজ্যের পূর্ব উপকূল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে পরীক্ষামূলক একাধিক ফ্লাইট পরিচালনা করে সংস্থাটি।
কানতাসের নতুন বহরে ১২টি উড়োজাহাজ রয়েছে; যা ২০২৫ সালে পৌঁছাতে শুরু করবে। সর্বশেষ উড়োজাহাজটি পৌঁছাবে ২০২৮ সালে। তবে বিমানের চারটি ফার্স্ট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি আসনের জন্য কত ডলার গুনতে হবে সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।
প্রত্যেকটি ফ্লাইটে ২৩৮ জন যাত্রী বহন করবে কানতাস। যার ৪০ শতাংশ কেবিন প্রিমিয়াম আসনের জন্য নির্ধারিত। আসনগুলো স্বাভাবিকের চেয়ে প্রশস্ত হবে, বলেছে কানতাস।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed