জকিগঞ্জের নতুন ইউএনও ফয়সল
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন লক্ষীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সল।
জকিগঞ্জের নতুন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সল ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত হয়ে ২০১৬ সালে চাকুরীতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলায়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তারের নিকট থেকে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed