বছরের প্রথম সূর্যগ্রহণ শনিবার
প্রযুক্তি ডেস্ক : এ বছরে দুটি সূর্যগ্রহণ রয়েছে। একটি এ মাসেই, অন্যটি অক্টোবরে। এ বছরের প্রথম সূর্যগ্রহণটি হতে যাচ্ছে ৩০ এপ্রিল শনিবার। এটি অবশ্য পূর্ণগ্রাস নয়, আংশিক সূর্যগ্রহণ। এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।
গ্রহণ সবসময়ই খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। বিশ্বের নানা প্রান্ত থেকে দেখা যাবে এটি। এবারের প্রথম এ গ্রহণের সঙ্গে ঘটছে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা। সেটি হলো ‘ব্ল্যাক মুন’। নাসা বলেছে, এ ব্ল্যাক মুনই এবারে সূর্যকে ঢাকবে।
ব্ল্যাক মুন’ খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। ২০২১ সালে এ ঘটনার মুখোমুখি আমরা হইনি। এর নানা ব্যাখ্যা মহাকাশবিদরা দেন। কেউ একে বলেন, নিউ মুন, কেউ বলেন কোনো এক অ্যাস্ট্রোনমিক্যাল সিজনের থার্ড মুন, একই ক্যালেন্ডার মান্থে এটিকে সেকেন্ড নিউ মুনও কেউ কেউ বলেন।
৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে গ্রহণ শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকবে। এবারের এ সূর্যগ্রহণ বাংলাদেশসহ এশিয়া থেকে দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, ব্রাজিলের একাংশ, আন্টার্কটিকা, ফকল্যান্ড থেকে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed