কোম্পানীগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরের একটি বাসা থেকে সুমা আক্তার (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার চাতলপাড় গ্রামের আব্দুল আলীমের মেয়ে।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় সুমা আক্তারকে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ বন্ধ ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন প্রাথমিক অবস্থায় আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed