Main Menu

ধরাধরপুর ওয়েলফেয়ার এসোশিয়েশন ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ধরাধরপুর ওয়েলফেয়ার এসোশিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অসহায় দ্ররিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শনিবার (২৩ এপ্রিল) সকালে ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ধরাধরপুর সমাজ কল্যাণ সমিতির সভাপতি আহমদ হোসেন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা কামাল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মুমিন কালা মিয়া, সাবেক মেম্বার হাজী জয়নাল আহমদ, ধরাধরপুর ওয়েলফেয়ার এসোশিয়েশন ইউ’কের সদস্য ফজল মিয়া, সাহাব উদ্দিন সাবুল, ধরাধরপুর ওয়েলফেয়ার এসোশিয়েশন ইউকের সদস্য নজমুল হোসেন, জয়নাল তালুকদার, মুরুব্বি খায়রুল ইসলাম, ফজলে এলাহি, আব্দুল খালিক, জামাল উদ্দিন, মুহিবুর রহমান মুহিন, বাবুল আহমদ, আব্দুল সামাদ প্রমুখ।

অনুষ্ঠানে গ্রামের হতদ্ররিদ ২৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed