জাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
জাবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু বলেন, ‘ছাত্রদের এত সুন্দর আয়োজনের সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। রোজার প্রতিদান সৃষ্টিকর্তা নিজে দিবেন। তাই, তোমরা দুনিয়ার কাজকর্মের পাশাপাশি পরকালের জন্যও কাজ করবে বলে আশা করছি।’
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামীন মোল্লা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা সাধারণ ছাত্রদের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছি। যেকোনো অপকর্ম কিংবা অন্যায়ের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ সোচ্চার থাকবে
ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, জাবির সাবেক আহবায়ক শাকিল উজ্জামান, গণঅধিকারের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব সাইফুল্লাহ হায়দার, যুব পরিষদের সেক্রেটারি নাদিম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed