Main Menu

জাবিতে নতুন ৫ সহকারী প্রক্টরের নিয়োগ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন পাঁচ জন শিক্ষক সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী দুই বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

এ পদে দায়িত্বপ্রাপ্ত পাঁচ জন শিক্ষকরা হলেন, সরকার ও রাজনীতির বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূইয়া, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক তাসলিম জাহান মৌ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী গোলাম মুর্তজা, পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান এবং গনিত বিভাগের প্রভাষক শহিদুল ইসলাম।

Share





Related News

Comments are Closed