ঈদে বিদ্যুতের প্রি-পেইড মিটারের কার্ড বিক্রি বন্ধ থাকবে ৫ দিন
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে সিলেটে ৫ দিন বন্ধ থাকবে বিদ্যুতের প্রি-পেইড মিটারের কার্ড বিক্রি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন প্রি-পেইড মিটারের গ্রাহকরা আগামী ৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত রিচার্জ কার্ড ক্রয় করতে পারবেন না।
তবে ওই ৫ দিন মোবাইল ভেডিন্ডং (জিপে, রবি ও বিকাশ) এর মাধ্যমে রিচার্জ কার্ড ক্রয় করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed