Main Menu

শিক্ষক রথীন্দ্র চক্রবর্তীর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সিনিয়র রিপোর্টার ও জেলা প্রেসক্লাবের সদস্য রজত কান্তি চক্রবর্তীর বড়ভাই পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথীন্দ্র চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, গত রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ছিলেন। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

Share





Related News

Comments are Closed