সিলেটে স্ট্যাটাস দেয়ার পরদিন অসুস্থ ছাত্রদল নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের সুস্থতার জন্য গত শুক্রবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল (২৭)। কিন্তু, কে জানে এই স্ট্যাটাসই তার শেষ স্ট্যাটাস। স্ট্যাটাস দেয়ার পরদিন শনিবার দুপুরে উপশহরের বাসা থেকে অনেকটা অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এরপর ওসমানী হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামরুল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। ৫ বোনের একমাত্র ভাই ছিলেন তিনি। সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী ও আন্তরিক ব্যবহারের জন্য জন্য তিনি সকলের নিকট পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশসহ একাধিক সূত্রের সাথে কথা বলে জানা গেছে, নগরীর উপশহরের ই-ব্লকের ১নং রোডের ৫নং বাসায় একটি মেসে থেকে লেখাপড়া করতেন কামরুল। শনিবার ভোররাতে সেহেরী খেয়ে তিনি তার কক্ষে ঘুমাতে যান। দুপুর ১২টা থেকে বেলা ১টার দিকে মেসের অন্যরা তাকে ডাকতে গেলে তাকে রুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তারা তাকে দ্রুত উদ্ধার করে হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়।
এরআগে শুক্রবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে নিজের অসুস্থতার খবর জানিয়ে একটি স্ট্যাটাস দিয়ে নিজের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন কামরুল। শনিবার তার মৃত্যুর খবর পেয়ে পরিচিত মহলসহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার বিনয়ী, ভদ্র, আন্তরিক, পরোপকারী চরিত্রের বিভিন্ন দিক উল্লেখ করে শোকপ্রকাশ করেন।
শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান পারিবাকির সূত্রের বরাত দিয়ে জানান, কামরুলের শ্বাসকষ্টের কিছু সমস্যা ছিল বলে তারা জানিয়েছেন। তার রুমে অ্যালাট্রল ট্যাবলেটও পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে নেয়া হয়েছে। খবর পেয়ে তারা বাবা-মা সিলেটে ছুটে এসেছেন।
জানা গেছে, ময়নাতদন্ত শেষে রোববার কামরুলের লাশ গ্রহণ করবেন পরিবারের সদস্যরা।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed