পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় মরিয়ম বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে আনিছুর রহমান নামে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা কিনার উদ্দিন বাদী হয়ে আনিছুর রহমানকে প্রধান আসামি করে ৬ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।
শনিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আসামি আনিছুরকে গত শুক্রবার (২২ এপ্রিল) দিনগত রাতে বোদা উপজেলার তেপুকুরিয়া গ্রামে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, গত শুক্রবার (২২ এপ্রিল) মরিয়মের বাবা বাদী হয়ে আনিছুরকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। আমরা অভিযান পরিচালনা করে প্রধান আসামি আনিছুরকে গ্রেফতার করেছি। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed