জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার আলু বাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন ডিআই গাড়ীর যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আলু বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখের পাড় এলাকার সোহেল মিয়া (১৫) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রুকন মিয়ার ছেলে রুহেল মিয়া (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জৈন্তাপুর সদর থেকে মানুুষের অব্যবহৃত ভাঙ্গাড়ী জিনিসপত্র নিয়ে ডিআই গাড়ি (ঢাকা মেট্রো-ন-১৭-২৯৪২) যোগে জাফলংগের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা দুই জন। এমন সময় জৈন্তাপুর আলু বাগান এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা সিলেট গামী ড্রাম ট্রাক পন্য বাহী ডিআই গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা দুজনের মৃত্যু হয়। তারা দুজন ফেরিওয়ালা বলে জানা যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক ও হেলপারকে আটক করা যায়নি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed