বিশ্বনাথে বাছিত হত্যা মামলার আসামী সুমন ঢাকায় গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত (২৫) হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় তাকে ঢাকার বারি ধারা এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
সুমন উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের মৃত নামর মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই রুমেন আহমদ।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত নিহত হন। নিহত ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজের ছাত্রলীগের কর্মী।
জানা যায়, তাদের বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা রয়েছে। রাস্তাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই রাস্তায় গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে সুমন নামে একজন পিকআপে করে লাকড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসে এসময় বাছিত তাকে।
নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য। এনিয়ে তর্কাতর্কি শুরু হয় দুজনের মধ্যে। এক পর্যায়ে সুমন বাছিতকে স্টেপ করে। আহত অবস্থায় আব্দুল বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে সে শেষ নি:শ্বাস ত্যাগ করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed