বাহুবলে বর্নাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে ২৩ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে ও এমটিআই (ইপিআই) উস্তার মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিলুফা ইয়াসমিন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, মেডিকেল অফিসার ডাঃ ফারহানা খানম।
এ অনুষ্ঠানে পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য সঠিক পুষ্টিতে সুস্থ জীবন এর উপর ডকুমেন্টারি উপস্থাপন করেন মেডিকেল অফিসার (এনসিডি) ডাঃ আবু ইউসুফ।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed