Main Menu

দেশে আরো ২৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জন।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে সুস্থ হয়েছেন ৩১৫ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ১৩১ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।

এর আগে শুক্রবার (২২ এপ্রিল) দেশে করোনায় কেউ মারা যায়নি। এ সময়ে দেশে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share





Related News

Comments are Closed