কমলগঞ্জে শতাধিক পরিবারে শিশু খাদ্য বিতরন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার শিশু-কিশোরদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৫এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে ১৭৫টি পরিবারের শিশু-কিশোরদের এসব উপহার বিতরন করা হয়।
কমলগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. বেলাল আহমেদের সভাপতিত্বে ছাত্র নেতা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু খাদ্য বিতরন করেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ওয়াটার সুপার ইমরান চৌধুরী,সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ, আশরাফ পারভেজ, সাদিকুর রহমান সামু ও রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।
এসময় পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭৫টি পরিবারের মধ্যে শিশু খাদ্য হিসেবে দুধ, সেমাই, চিনি, নুডুলস্, তেল, চাল, ডাল সুজি ও ওয়াটারপট বিতরন করা হয়।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed