বিশ্বনাথে মসজিদের ছাদ থেকে পড়ে মোতাওয়াল্লী আহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মসজিদের ছাদ পরিস্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে মসজিদের মোতাওয়াল্লী মাস্টার রইছ উদ্দিন (৬০) আহত হয়েছেন।
তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামের মৃত মুজেফর আলী ছেলে এবং লামাকাজী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সৎপুর কামিল মাদরাসার সভাপতি।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে আতাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মসজিদের ছাদ থেকে পড়ে মুসল্লি আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, মাস্টার রইছ উদ্দিন সাহেব আজ সকালে তাদের গ্রামের মসজিদের ছাদ পরিস্কার করতে গিয়ে পা ছিটকে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তাকে এক নজর দেখতে হাসপাতালে লোকজন ভীর করছেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। আহত মুসল্লির সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed