সৌদিতে চাঁদ দেখা গেছে, রোজা শুরু শনিবার
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (২ এপ্রিল) থেকেই শুরু হচ্ছে রোজা। খবর গাল্ফ নিউজের।
খবরে বলা হয়েছে, শুক্রবার (১ এপ্রিল) সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে রমজানের চাঁদ দেখা গেছে।
চন্দ্রবছর ও সৌরবছরের মধ্যে ১১ দিনের পার্থক্যের কারণে প্রতি বছর ‘রমজান’ মাসের সূচনার তারিখ পাল্টে যায়। কবে চাঁদ দেখা যাবে, তার উপর নির্ভর করে পবিত্র রমজান মাসের শুরু হয়।
গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে, এ বছর রমজানের চাঁদ প্রথম দেখা গেছে অস্ট্রেলিয়ায়। এরপর দেখা যায় সৌদি আরবে। সৌদির চাঁদ পর্যবেক্ষণ কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ-আল-খুদাইরি এ তথ্য নিশ্চিত করেন।
ওমান, মালয়েশিয়া, ব্রুনাই, জাপান ও ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার থেকে এই সব দেশে রোজা শুরু হচ্ছে না। এই দেশগুলোতে রোজা শুরু হবে রোববার (৩ এপ্রিল) থেকে।
Related News
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More



Comments are Closed