মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল আগামী সোমবার (৪ এপ্রিল) প্রকাশ করতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেভাবেই ফল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ফল প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে। অন্যবার ৪৮ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা গেলেও এবার সেটি সম্ভব হবে না। এছাড়া দুটি প্রতিষ্ঠানকে দিয়ে ফল প্রস্তুতের কাজ করানোয় অতিরিক্ত কিছু সময় দরকার হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, এবার ফল প্রকাশের জন্য চারদিন সময় নেয়া হয়েছে। তবে এর আগেই ফল প্রকাশ করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে। কোনো কারণে সোমবার ফল প্রকাশ করা না গেলে সেটি মঙ্গলবার (৫ মার্চ) প্রকাশ করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ফল প্রকাশে কিছুটা সময় বেশি লাগবে। তবে যতদ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদন করলেও ৪ হাজার ১৭৫ পরীক্ষার্থী হলে যায়নি। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৩৯ হাজার ৮৭৫ জন।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed