সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা রানী দাস (৭)।
শুক্রবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে চান্দপুর গ্রামের পার্শ্ববর্তী বালি বিলের একটি গর্ত থেকে ৩ শিশুর লাশ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টায় বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে তারা খুঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে গ্রামের নিকটবর্তী বালি বিলে তাদের লাশ পাওয়া যায়। খেলাধুলা করতে গিয়ে ডুবায় পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More



Comments are Closed