জাবি মাইক্রোবায়োলজি এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাইক্রোবায়োলজি এ্যালামনাই এসোসিয়েশনের (জেইউএমএমএ) প্রথম পুনর্মিলনী ও কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) মাইক্রোবায়োলজি বিভাগ প্রাঙ্গণে সকাল সাড়ে দশটায় এ অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্রধান অতিথি রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম।
এসময় তিনি বলেন, ‘জীববিজ্ঞানের গবেষণায় মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সাফল্য অর্জনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতি বৃদ্ধি করেছেন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথির নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শুভ্র কান্তি দে এবং সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. হাসিবুর রহমান, অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম, সহকারী অধ্যাপক তাসলিন জাহান মৌ, বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
এরপরে মাইক্রোবায়োলজি বিভাগ প্রাঙ্গণে পুনর্মিলনী উপলক্ষ্যে কেক কাটা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শুভ্র কান্তি দে বলেন, ‘এ্যালামনাই একটা বিভাগের হৃদয়ের মত। এ রকম একটি অনুষ্ঠান আয়োজন করে অ্যালামনাই আমাদেরকে গর্বিত করেছে। একটি অনুরোধ থাকবে এ্যালামনাই এসোসিয়েশন যেন পবিত্র রমজান মাসে গরীবদের মাঝে ইফতার বিতরণ বা এরকম ভালো কোনো কাজ করে।’
দুপুর তিনটায় মাইক্রোবায়োলজি এ্যালামনাই এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৬ ব্যাচের হাসান ইমতিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৪১ ব্যাচের খালেদ হোসেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ এ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি এ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed