জাবিতে জার্সি উন্মোচনের মাধ্যমে ম্যানেজমেন্ট প্রিমিয়ার লীগের উদ্ভোধন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জার্সি উন্মোচনের মাধ্যমে ম্যানেজমেন্ট বিভাগের ক্রিকেট প্রিমিয়ার লিগ উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এই ক্রিকেট লিগের উদ্ভোধন করেন একই অনুষদের ডিন নীলাঞ্জন কুমার সাহা।
এসময় তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা দরকার। এটা আমার কাছে মনে হয় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ দিক থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সফল, গত ৫ বছর থেকে সফলভাবে এ টুর্নামেন্টটি আয়োজন করে যাচ্ছে। এজন্য ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে অভিনন্দন জানাই। আর খেলতে গিয়ে যেন আমরা ইনজুরিতে না পড়ি সেদিকে খেয়াল রাখতে হবে।’
ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মুহাম্মদ আব্দুল বাসেত বলেন, ‘প্রতিবছরই আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা করি। গত দুই বছর করোনার কারণে আমরা টুর্নামেন্টটি আয়োজন করতে পারিনি। তাই এবছর আগের থেকে আরও ভালোভাবে টুর্নামেন্টটি করা হচ্ছে।’
এছাড়া, উদ্ভোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ আওয়াল আল কবীর, সহযোগী অধ্যাপক মোঃ আসাদুল্লাহ, টুর্নামেন্টের আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ রুবেল, সহকারী অধ্যাপক আবু সাইফ মোঃ মুন্তাকিমুল বারী চৌধুরী, সহকারী অধ্যাপক নাফিজা ইসলাম, প্রভাষক মোঃ মাহফুজুর রহমান, প্রভাষক সুনীতি দেবী মন্ডল, প্রভাষক আফিফ বিন মুস্তাকিম, প্রভাষক রাব্বির রাশেদীন তীর্নসহ প্রমুখ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed