চা-শ্রমিক ও বস্তি পরিবারের শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: চা-শ্রমিক পরিবার ও বস্তি এলাকায় বসবাসরত অসহায় পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৩টায় লাক্কাতুরা চা-বাগান এলাকায় রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আরডব্লিউডিও এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ৪০ জন শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন আরডব্লিউডিও এর পরিচালক সমীতা বেগম মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াই মুভস্ প্রকল্প কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম রশিদ, আরডব্লিউডিও এর একাউন্স ও এডমিন অফিসার মো. মহসিন রেজা, আরডব্লিউডিও শিক্ষিকা রেবা সিনহা, স্বপ্না দেব, আরডব্লিউডিও এর প্রোগ্রাম অফিসার বাবুল কুমার সিংহ, ভলান্টিায়ার ইমন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More



Comments are Closed