Main Menu

বিয়ানীবাজার উপজেলা বিএন‌পির কাউন্সিল সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএন‌পির কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকেলে কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপ‌তি, সাধারণ সম্পাদকসহ পাঁচ সদ‌স্যের নেতৃত্ব চূড়ান্ত হ‌য়ে‌ছে।

কাউন্সিলে অ্যাডভোকেট আহমদ রেজাকে সভাপ‌তি এবং সরওয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ম‌নোনীত করা হয়। ক‌মি‌টির অন্যান্যরা হ‌লেন সিনিয়র সহ সভাপতি আখতার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

কাউন্সিলে প্রধান অ‌‌তিথি ছি‌লেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

উপজেলা বিএনপির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন মুক্তারের সভাপতিত্বে বি‌শেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল কাহের শামীম, সিলেট-৬ আসনে বিএন‌পি ম‌নোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সদস্য আলী আহমদ, সদস্য আসিক উদ্দিন চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, উপজেলা বিএনপির সদস্য ওহিদ আহমদ তালুকদার।

কাউ‌ন্সি‌লে বিয়ানীবাজার উপজেলা বিএনপির পাঁচ সদ‌স্যের ক‌মি‌টি ঘোষণা করা হয়।

Share





Related News

Comments are Closed