সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়া এলাকার নোঁয়াপাড়ায় তাসনিয়া আক্তার সারা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সারা জালালাবাদ থানাধীন কুঁমারগাও এলাকার আলমগীর মিয়ার স্ত্রী।
শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
দুই বছর আগে তাদের বিয়ে হয়। তারা দীর্ঘদিন থেকে আখালিয়া নোয়াপাড়া এলাকার শামীম আহমদের বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন। তাদের কোনো সন্তান নেই। আলমগীর আরেকটি বিয়ে করেছেন। সেই স্ত্রীকে তিনি অন্যত্র রেখেছেন।
আলমগীর মিয়া জানান, শুক্রবার সন্ধ্যার দিকে অনেকক্ষণ তিনি সারাকে মোবাইল ফোনে কল দিলেও সারা রিসিভ করেননি। পরে তিনি সারার ঘরে এসে দেখেন তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সারার দেহ ঝুলছে। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত সাড়ে ১০ টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মইনুল জাকির বলেন, আলমগীর হোসেন বেশিরভাগ সময় বড় স্ত্রীর কাছে থাকতেন। এ নিয়ে সারা ও তার মধ্যে পারিবারিক কলহ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। স্বামীকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed