জাবিতে অনুষ্ঠিত দ্বিতীয় জিওগ্রাফি ডিবেটার্স লিগের চ্যাম্পিয়ন টিম সুনামি
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের জিওগ্রাফি ডিবেটিং ক্লাব (জিডিসি) কর্তৃক আয়োজিত ‘গোল্ডেন জুবিলি জিওগ্রাফি ডিবেটার্স লীগ-২.০’ এর চ্যাম্পিয়ন হয়েছে টিম সুনামি। চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন, আল-রাব্বি সিমেন্স (৪৭ ব্যাচ), রিফাত সরকার (৪৭ ব্যাচ), মোয়াল্লেম হাসনাত দিদার (৪৯ ব্যাচ)।
শুক্রবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ভূগোল ও পরিবেশ বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসবে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম নজরুল ইসলামসহ একই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মোট আটটি দল নিয়ে ৫ জানুয়ারি ভূগোল ও পরিবেশ বিভাগে ‘গোল্ডেন জুবিলি জিওগ্রাফি ডিবেটার্স লীগ-২.০’ এর প্রতিযোগিতা শুরু হয়। আটটি দলের মধ্যে প্রতিযোগিতা শেষে দুইটি দল ফাইনালে উন্নীত হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হয় টিম সুনামি এবং রানার আপ হয় টিম থান্ডার। রানার আপ দলের সদস্যরা হলেন, শবনম লাক্সমি (৪৯ ব্যাচ), আসিবুল ইসলাম রিফাত (৪৯ ব্যাচ), অনুব্রত নন্দী (৪৯ ব্যাচ)।
ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ‘এই সংসদ মনে করে, জলবায়ুর ক্ষতি নিরসনে রাষ্ট্রসমূহকে আর কোনো স্বতন্ত্র পলিসি না নিয়ে বৈশ্বিক পলিসি নিতে বাধ্য করা উচিত।’ ফাইনালে স্পীকার এর ভূমিকায় ছিলেন জিডিসি এর সাবেক সভাপতি নোমান রহমান। এছাড়া, বিচারকের ভূমিকায় ছিলেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের (জুডো) যুগ্ম-সাধারণ সম্পাদক সবুজ আহমেদ এবং মির্জা সাকী (ইংলিশ সেশন কো-অর্ডিনেটর -জেইউডিও)।
এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম নজরুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতা শেষে তিনি বলেন, ‘ভূগোল ও পরিবেশ বিভাগ যাত্রার শুরু থেকেই একাডেমিক দিক ছাড়াও খেলাধুলা ও সাংস্কৃতিক দিকে নেতৃত্ব দিয়ে আসছে। এই বিতর্কচর্চা সাংস্কৃতিক অঙ্গনে আমাদের অবস্থান আরও শক্ত করবে বলে আশা করছি।’
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, একই বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, অধ্যাপক ড. মোহাম্মদ নঈম আজিজ আনসারী, অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক ড. উম্মে সায়কা এবং সহযোগী অধ্যাপক ড. রওনক জাহান।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed