রাজবাড়ীতে ট্রাকচাপায় মাহেন্দ্রর ৩ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ট্রাকচাপায় মাহেন্দ্রর তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের ওই এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মাহেন্দ্র চালক গোয়ালন্দ উপজেলার নবুওছিমুদ্দিনপাড়ার মো. সুজন, ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের মো. সাইফুল শেখ এবং রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর গ্রামের মোমিন প্রামাণিক।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ট্রাকটি কল্যাণপুর এলাকায় গোয়ালন্দগামী মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রতে থাকা চালক ও দুইযাত্রী গুরুতর আহত হন। তাদের ফরিদুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাদের মৃত্যু হয়।
ওসি জানান, ট্রাক ও মাহেন্দ্র আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন ট্রাকচালক। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed