দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১০৮
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট ২৯ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের তিন দিন করোনায় দেশে কারো মৃত্যু হয়নি।
একই সময়ে সারা দেশে আরও ১০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন।
২৪ ঘণ্টায় ৯ হাজার ৩২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ, আরেকজন নারী। তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed