১২ হাজার টাকায় টেকনোর নতুন স্মার্টফোন
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন স্পার্ক ৮-সি বাজারে নিয়ে এসেছে টেকনো। এই ফোনে রয়েছে ৯০ হার্জ ডিসপ্লে ও ৭জিবি র্যাম।
নতুন স্পার্ক ৮-সি এর দুটি ভেরিয়েন্ট বাজারে এসেছে ৬জিবি ও ৬৪জিবি এবং ৭জিবি ও ১২৮জিবি। ফোনে মূলত ৩ জিবি ও ৪ জিবি র্যাম থাকবে এবং টেকনো মেমরি ফিউশন প্রযুক্তির সাহায্যে অতিরিক্ত ৩ জিবি যোগ হবে। অর্থাৎ ব্যবহারকারীরা ইন্টারনাল স্টোরেজ থেকে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র্যামের সুবিধা পাবেন।
এছাড়া টেকনো স্পার্ক ৮-সি-তে আছে ৬.৬ ইঞ্চি এইচডি ও ডিসপ্লে। যা ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৮০ নিটস পিক ব্রাইটনেস প্রদান করবে।
স্পার্ক ৮-সি-তে আছে ১৩ মেগাপিক্সেল সেন্সর ও এআই সেন্সরযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত সেলফি ক্যামেরা। আরও আছে এআই বিউটি ৩.০, পোর্ট্রেট মোড, ওয়াইড সেলফি, ১০৮০ পিক্সেল রেজুলেশনে ভিডিও ধারণ ক্ষমতাসহ আরও অনেক ফিচার। এছাড়া ফোনে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে।
স্পার্ক ৮-সি দেশের সকল টেকনো রিটেইল আউটলেটে ম্যাগনেট ব্ল্যাক এবং টারকুইশ সায়ান দুটি কালারে পাওয়া যাবে। ফোনের প্রারম্ভিক মূল্য ১১,৯৯০ টাকা।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed