জগন্নাথপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে গণশৌচাগার থেকে ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত সোবহান মিয়া (৭০) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শিবগঞ্জ বাজারের গণশৌচাগারের দরজার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পান বাজারের ব্যবসায়ীরা। বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক গ্রামে হলেও পাঁচ–ছয় বছর ধরে তিনি শিবগঞ্জ বাজারে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দ্বিপঙ্কর সরকার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed