নাপা সিরাপে নয়, দুই শিশুর প্রাণ গেছে মায়ের পরকীয়ায়
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ‘নাপা সিরাপ’ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুর মা লিমা বেগমকে (৪০) বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে তোলা হবে।
জেলা পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে সেই দুই শিশুকে হত্যা করা হয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
তবে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পরকীয়ায় আসক্ত হয়ে অত্যন্ত সুকৌশলে দুই শিশুকে নাপা সিরাপ খাইয়ে হত্যা করে মা লিমা বেগম। তার কথিত প্রেমিকের সঙ্গে বিয়েসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ ঘটনা পুলিশের কাছে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন লিমা।
গত ১৩ই মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একই পরিবারের দুই শিশুর অপমৃত্যুর ঘটনা ঘটে। পরিবার থেকে দাবি করা হয়, নাপা সিরাপ খেয়ে মারা গেছে তারা। এর পরে সারাদেশে নাপা সিরাপ সেবন বন্ধের জন্য জানানো হয়। পরে নাপা সিরাপ পরীক্ষা করে তার মধ্যে কোনো ক্ষতিকর উপাদান পায়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর।
Related News
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে: সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবেRead More



Comments are Closed