Main Menu

জাবির পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন ১৯ মার্চ

জাবি প্রতিনিধি: ‘সবাই মিলে এক প্রাণ, পঞ্চাশে জাবির পরিসংখ্যান’ স্লোগানকে ধারণ করে আগামী ১৯ মার্চ (শনিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহা. মুজিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জাবির প্রারম্ভিক চারটি বিভাগের একটি পরিসংখ্যান বিভাগ। এই বিভাগ থেকে পাশকৃতরা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এক এক করে পরিসংখ্যান বিভাগ গৌরবোজ্জ্বল পঞ্চাশটি বছর পার করেছে। এই অগ্রযাত্রাকে স্মরণীয় করে রাখতে বিভাগ ও বিভাগীয় অ্যালামনাই এসোসিয়েশনের সমন্বয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।’

এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ গৌরবময় ৫০ বছর পূর্ণ করেছে। এই অগ্রযাত্রাকে স্মরণীয় করে রাখতে আগামী ১৯ মার্চ বিভাগীয় প্রাঙ্গন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের ১ থেকে ৪৯ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এতে প্রায় ২ হাজার ৪ শত জন অংশগ্রহণ করছে।

আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ডদল সোলস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান (এমপি), বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাবির রুটিন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সাবেক উপাচার্য ড. কাজী সালেহ আহমেদ।

Share





Related News

Comments are Closed