তামাবিল দিয়ে আমদানী-রফতানী ৩ দিন বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবে বরাত উপলক্ষে টানা তিন দিন সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানী-রফতানী বন্ধ থাকবে। একইসঙ্গে বন্দর অভ্যন্তরের সবধরনের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী ফেরা চালু থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানী-রফতানী বাণিজ্য বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকবে শনিবার পর্যন্ত। রোববার পুনরায় বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়াসহ সব কার্যক্রম শুরু হবে।
তামাবিল স্থলবন্দরের উপ পরিচালক মোঃ মাহফুজুল ইসলাম ভূইয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার তামাবিল কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে দু’দেশের মধ্যে পণ্য আমদানী-রফতানী বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। একইভাবে শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার পবিত্র শবেবরাতের বন্ধের কারণে বন্দর দিয়ে আমদানীূূূূ-রফতানী বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি আমাদের পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ীদের এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে। রোববার থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানী-রফতানী বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হবে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed