ছাতকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে সাজ্জাদ রহমান (২৮) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাজ্জাদ উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও গোবিন্দগঞ্জের মুদি দোকানের ব্যবসায়ী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় তার নিজ বাড়িতে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে কোনো এক সময় সাজ্জাদ বাড়ির লোকজনের অগোচরে তাদের বাংলা ঘরের সিড়ির কক্ষের বাঁশের তীরের সাথে গলায় রশি পেঁছিয়ে আত্মহত্যা করেন। সিড়ির ওই কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত ৯টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
পরদিন বুধবার বেলা ২টা ১০মিনিটে নিজ গ্রামে জানাযার নামাজ শেষে তার লাশ দাফন করা হয়েছে।
ছাতক থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন বলেন, ময়না তদন্ত শেষে দুপুরে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed