সিলেটে নিজ ঘরে আগুনে পুড়ে মারা গেলেন বৃদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর গোয়াবাড়ি এলাকায় বসতঘরে অগ্নিকান্ডে এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এক শিশুও দগ্ধ হয়েছে।
নিহত বৃদ্ধার নাম শোভা রানি চন্দ (৮০)। তিনি মৃত শচিন্দ্র চন্দের স্ত্রী।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে গোয়াবাড়ির মোহনা আবাসিক এলাকার একটি কলোনিতে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। ওই কলোনিটি সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার মালিকানাধীন।
আগুণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরের ৮টি কক্ষ। আর ঘরের ভেতরে মারা যান বৃদ্ধা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভুইয়া বলেন, আমরা বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক আমাদের চারটি ইউনিট রওয়ানা দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই একজন বৃদ্ধা আগুনে পুড়ে মারা যান এবং বসতঘরের ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া দদ্ধ এক শিশুকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এখানে পাশপাশি ৭টি পরিবার রয়েছে। একটি বাসায় গ্যাসের চুলা ছেড়ে ভেজা কাপড় শুকানো হচ্ছিলো। হঠাৎ করেই একটি কাপড়ে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে বিষয়টি কারো নজরে না পরায় আগুন আশপাশের ঘরেও ছড়িয়ে পরে।
তিনি বলেন, আগুন দেখে বাড়িগুলোর লোকজন দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসলেও শোভা রানী বের হতে পারেননি। তিনি পক্ষাঘাতগ্রস্থ ছিলেন। ফলে ঘরের ভেতরেই তিনি পুড়ে মারা যান।
নিহত বৃদ্ধার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গ্যাসের চুলায় কাপড় শুকানো থেকেই আগুনের উৎপত্তি জানিয়ে কলোনির মালিক মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা বলেন, আগুনে ৭টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। আমার ঘরগুলোও পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed