Main Menu

দ্রুততম সময়েই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করা হবে : পরিকল্পনামন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে না এলে এর ব্যর্থতার দায়ভার তাদেরকেই নিতে হবে। কেউ নির্বাচনে না এসে যদি বলে নির্বাচন হতে দেবো না; এটা কেউ মেনে নেবে না।

শনিবার (৫ মার্চ) তার নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পরিষদ চত্বরে স্মৃতিসৌধ ও সুর্বণজয়ন্তী চত্বর উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অর্থায়নে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এ চত্বর নির্মিত হয়েছে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আশাকরি, জাতি গঠনে, জাতীয় উন্নয়নে, জাতীয় অগ্রগতিতে সবাই সামিল হবেন। কারণ তাদের রাজনীতি ও আমাদের রাজনীতি জনগণের জন্যই। তবে খেলার মাঠে দল নিয়ে খেলতে হবে, না খেললে এ দায় নিজেদের। নিজেদের ব্যর্থতার দায় অন্য কেউ নেবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে এসে ভালো ভাবে খেলতে হবে। তাহলেই বোঝা যাবে আপনি খেলোয়াড়। আর খেলায় অংশগ্রহণ না করলে তো খেলা বন্ধ হবে না। সূর্য ডুবে যাচ্ছে এর আগে তো ফুটবল খেলা শেষ করতে হবে-এটা তো সবাইকে মানতে হবে।

দেশের বাজারে দৃব্যমূল্যের দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এদিকে আমরা এখন নজরদারী করছি। দ্রæত সময়েই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করা হবে। এটাকে আর ঊর্ধ্বমুখী করা হবে না। দেশের জনগণ এখন অনেক খুশি এতো উন্নয়ন দেখে। আগে এতো বিদ্যুৎ ছিলো না। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তা-ঘাট, স্কুল, কলেজে সবই হচ্ছে। দেএখন উন্নয়নে-অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে।

শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার প্রমুখ।

Share





Related News

Comments are Closed