অবশেষে ওয়াসা পেল সিলেট
বৈশাখী নিউজ ডেস্ক: পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা নিরসনে সিলেটে ওয়াসা প্রতিষ্ঠা করা হয়েছে। গত ২ মার্চ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাঈদ—উর—রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬(১৯৯৬ সনের ৬ নং আইন) এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ২ মার্চ হতে সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য ‘সিলেট পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করলো।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান জানান, সিলেট ওয়াসা প্রতিষ্ঠা হলেও ওয়াসা বোর্ড গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত নগরীর পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা বর্তমানের ন্যায় পরিচালিত হবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed