লালগ্রহ মঙ্গলে ফুল আকৃতির বস্তু!
প্রযুক্তি ডেস্ক: মঙ্গল গ্রহে গবেষণার জন্য ২০১১ সালের ২৬ নভেম্বর পাঠানো হয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার কিউরিওসিটি।
লালগ্রহের গ্যালে ক্রেটার এলাকায় ভূপৃষ্ঠে পরিক্রমা চালাচ্ছে এটি। প্রায় ৫৬ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে অবতরণ করেছিল কিউরিওসিটি। সেখানকার মাটি ও শিলার বিভিন্ন নমুনা সংগ্রহ করে বেড়াচ্ছে।
এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষ করে পৃথিবীতে পাঠানো হচ্ছে নানান তথ্য। এবার সেখান থেকে লালগ্রহ মঙ্গলে সদ্য আবিষ্কৃত একটি ফুলের মতো বস্তুর ছবি প্রকাশ করেছে এটি। বিজ্ঞানীরা ত্রিমাত্রিকভাবে কেলাসের মতো দেখতে বস্তুটির নাম দিয়েছেন ‘ব্ল্যাকথর্ন সল্ট’।
রোভারের ‘মার্স হ্যান্ড লেন্স ইমেজার’ দিয়ে ছবিটি তোলা হয়েছে। রোভারের পাঠানো ছবিটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন সেখানে হয়তো সালফেট জাতীয় লবণের উপস্থিতি থাকতে পারে।
তবে ফুলের মতো বস্তুটি কোনো জৈব পদার্থ কি না, সেটি নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, মঙ্গলে বহু কোটি বছর আগে পানির স্রোত, জলপ্রপাত ছিল। পানিতে থাকা কিছু খনিজ পদার্থ নিচে জমে রূপ নিয়েছে পাথরে।
তাতে ছিল সালফেট জাতীয় লবণ যা ক্ষয় না হয়ে খনিজ পদার্থের কিংবা কয়েকটি পদার্থের মিশ্রণে ফুলের মতো রূপ নিয়েছে। ত্রিমাত্রিক কেলাসের কারণে একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ডায়াজেনেটিক ক্রিস্টাল ক্লাস্টার’।
নাসার গবেষক অ্যাবিগেল ফ্রেম্যান একটি টুইট করে লিখেন, ‘লালগ্রহের বুকে সদ্য আবিষ্কৃত পদার্থটির নাম ব্ল্যাকথর্ন সল্ট। এর ছবি ধারণ করেছে রোভারের মার্স হ্যান্ড লেন্স ইমেজার ক্যামেরা।’
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed