অবৈধভাবে মাটি কাটায় গোয়াইনঘাটে ২জনকে জরিমানা
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুলে পরিবেশ নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের একটি মামলায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহবুবুর রহমান, সালুটিকর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ বুরহান উদ্দিন, গোয়াইনঘাট থানার এসআই মোস্তাক আহমদ প্রমুখ।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, এরকম অভিযান বিভিন্ন এলাকায় সবসময় অব্যাহত থাকবে। তাই সবাইকে অবৈধভাবে মাটি কাটা থেকে বিরত থাকার জন্য তিনি অনুরোধ করেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed