বিদায়ী উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ মিছিল
জাবি প্রতিনিধি: বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার (২ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান এবং পরবর্তীতে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীদের উপাচার্যের বাসভবনে যেতে বাধা দেয় শিক্ষকরা। বেশ কিছুক্ষণ ধরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান না করার শর্তে শিক্ষার্থীদের বাসভবনের সামনে দিয়ে মিছিল করতে দেয় সেখানে অবস্থানরত শিক্ষকরা। পরবর্তীতে এক সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করে শিক্ষার্থীরা।
মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘ফারজানা ইসলামের দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম তদন্ত হয় নি। এইটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লজ্জা। তিনি কোনো তদন্তের মুখোমুখি না হয়েই রাজার নীড়ে রাণীর মত করে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবেন; এটা আসলে উদযাপন নয়, এটা লজ্জা।’
তিনি আরও বলেন, ‘আমরা ইউজিসির আছে অবেদন জানাই তিনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে তাকে শাস্তি দিতে হবে। একজন রিক্সাওয়ালা চুরি করে ধরা পড়লে যদি তার শাস্তি হয়, তিনি উপাচার্য হয়েছেন বলে তার শাস্তি হবে না সেটা আমরা মেনে নেবো না। শেষে যুক্ত করেন, যিনি নতুন উপাচার্য হিসেবে আসবেন, সকলের মতামত নিয়ে মাস্টারপ্ল্যান পর্যালোচনা করে হল নির্মাণের দ্বিতীয় পর্বের কাজ যেন শেষ করেন।’
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি আবু সাইদ বলেন, ‘ভিসির দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তদন্ত হওয়ার কথা ছিল। তিনি যখন ক্ষমতায় ছিলেন তার ক্ষমতা দিয়ে তিনি সেই তদন্ত থামিয়ে দিয়েছিলেন। তিনি এখন ক্ষমতায় নেই। আমরা এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দুর্নীতির বিচার চাই।’
উল্লেখ্য, ২০১৪ সালের ২ মার্চ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে দ্বিতীয় মেয়াদে তিনি আবার দায়িত্ব পান। আজ দেশের সেই প্রথম নারী উপাচার্যের মেয়াদকালের শেষ দিন। উপাচার্য হিসেবে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ উঠেছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed