রাজধানী রক্ষায় প্রস্তুত আমরা: কিয়েভের মেয়র
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনাদের অগ্রযাত্রার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভকে রক্ষার ঘোষণা দিলেন শহরের মেয়র ভিটালি ক্লিটসকো।
বুধবার (২ মার্চ) ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। খবর আলজাজিরার।
ইউক্রেনের রাজধানীর মেয়র জানান, রাশিয়া কিয়েভের কাছে সেনা সমাবেশ বাড়াচ্ছে।
তিনি বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি এবং কিয়েভকে রক্ষা করব। কিয়েভ এখনও মুক্ত এবং মুক্ত থাকবে।
তিনি শহরের বাসিন্দাদের কারফিউ মেনে চলার আহ্বান জানান।
গত বৃহস্পতিবার (২৪ ফেব্রয়ারী) ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।
বুধবার ৭ম দিনে গড়ানো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম ছয় দিনে ছয় হাজারের মতো রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
এর মধ্যে ১ মার্চ মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ওই শহরের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পরে কিয়েভে একটি টেলিভিশন চ্যানেলের ভবনে রুশ হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed