দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৩৫১
বৈশাখী নিউজ ডেস্ক : ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে বুধবার হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন। এর মধ্যে নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন ভোটার।
২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। আর চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন। সেই হিসাবে বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন নাগরিকের তথ্য রয়েছে। তবে এদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেননি ৩৩ হাজার ৪১৮ জন। অর্থাৎ দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইসির সার্ভারে সংরক্ষিত তথ্যের মধ্যে নারীর সংখ্যা ৫ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ২৯৬ জন। আর পুরুষ ৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের (হিজড়া) রয়েছেন ৪৫৪ জন। সবচেয়ে বেশী তথ্য রয়েছে ঢাকা অঞ্চলের। এ অঞ্চলের মোট ১ কোটি ৬৮ লাখ ৯১ হাজার ৫৫৭ জনের তথ্য রয়েছে ইসির কাছে। সবচেয়ে কম রয়েছে ফরিদপুর অঞ্চলে, ৫৩ লাখ ৯১ হাজার ২০৯ জনের।
ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতি বছর ২ মার্চ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য তালিকা প্রকাশ হলেও এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়নি। সদ্য বিদায়ি কে এম নুরুল হুদা কমিশনের সময়ে ২০১৯ সালের পরে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ হয়নি। যেসব আগ্রহী নাগরিক নিজের উদ্যোগে অনলাইনে কিংবা ইসির মাঠ প্রশাসন কার্যালয়ে গিয়ে ভোটার নিবন্ধন করেছে সেগুলোই এই হালনাগাদে স্থান পেয়েছে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed