ফার্মেসির ভেতরে প্রবাসীর স্ত্রীর ছয় টুকরো লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজার থেকে এক সৌদি প্রবাসীর স্ত্রীর খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রয়ারী) দুপুরে পুলিশ নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, জগন্নাথপুর বাজারের মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি ফার্মেসির ভেতর থেকে শাহানাজ পারভীন জোৎস্না (৩৫) নামের ওই নারীর খন্ডিত লাশ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করে পুলিশ।
ওই নারীর স্বামী ছুরুক মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। তার গ্রামের বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে। তবে জ্যোৎস্না দীর্ঘদিন থেকে উপজেলা সদরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে স্বামীর নিজস্ব বাসায় বসবাস করে আসছেন।
বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন নারী। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্বজনদের সন্দেহ হলে ফার্মেসি মালিকের সি/এ মার্কেটের বাসায় খোঁজ করে জানতে পারেন তিনি পরিবার পরিজন নিয়ে ভোরে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি ফার্মেসির তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো ছয় টুকরো লাশ উদ্ধার করে।
এদিকে এ ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছেন। জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে।
নিহতের ভাই হেলাল মিয়া গণমাধ্যমকে জানান, বুধবার বিকেলে ঔষধ কেনার কথা বলে শাহনাজ পারভীন জ্যোৎস্না ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি পরও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে খোঁজ নিতে ওই ফার্মেসি মালিকের বাসায় গিয়ে জানতে পারেন তিনি পরিবার পরিজন নিয়ে ভোরে পালিয়ে গেছেন। পরে খোঁজাখুজি করে না পেয়ে ফার্মেসির ভেতরে লাশ পায় পুলিশ।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed