সাতছড়ি উদ্যানে নিয়ে নারীকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রয়ারী) দুপুরে উদ্যানের বেতরে দক্ষিণ দিকে একটি লেবু বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, ওই নারীর গলায় ওড়না পেছানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে সাতছড়িতে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
২৩ বছর বয়সী ওই নারীর নাম আছমা বেগম। তিনি নাসিরনগর উপজেলার কোণটা গ্রামের আলমগীর মিয়ার স্ত্রী। তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম।
তিনি বলেন, সকালে বন বিভাগের কর্মীরা মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।
ওসি আরও বলেন- ‘এই নারীকে বুধবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে হত্যা করা হয়েছে। আমরা ইতোমধ্যে হত্যার মূল রহস্য ও ঘাতককে চিহ্নিত করেছি। তবে গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে এখনই বলতে চাচ্ছি না। এছাড়া মামলার প্রস্তুতি চলছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed