Main Menu

সিলেটে ১৯ ফ্রেব্রুয়ারি থেকে কোভিড টিকার বিশেষ কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: যারা এখনো কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ নেননি; তাদেরকে অবিলম্বে সুরক্ষা এপসে (www.surokkha.gov bd) রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক) স্বাস্থ্য বিভাগ। কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ প্রদানে বিশেষ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রয়ারী) এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ফ্রেব্রুয়ারি শনিবার থেকে ২৪ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিসিকের চলমান টিকা কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা রেজিষ্ট্রেশন করেছেন, মোবাইলে টিকা গ্রহণের বার্তাও পেয়েছেন কিংবা মোবাইলে বার্তা পাননি-তারা সকলেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন। টিকা প্রদানের বিশেষ এই কর্মসূচিতে প্রথম ডোজ হিসেবে মর্ডানা টিকা দেয়া হবে। তবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সরকারি ছুটি থাকায় ২১ ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।

এদিকে, যারা ফাইজারের ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন, নির্ধারিত সময় হয়েছে কিন্তু এখনো ২য় ডোজ গ্রহণ করেননি তারা আগামী ১৯ ফ্রেব্রুয়ারি শনিবার ও ২০ ফেব্রুয়ারি রবিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণ করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এরপর থেকে ফাইজারের টিকা দান বন্ধ থাকবে।

Share





Related News

Comments are Closed