Main Menu

শুক্র ও শনিবার বিদ্যুৎ থাকবে না নগরের কয়েকটি এলাকায়

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নগরীর বিভিন্ন এলাকায় আগামী শুক্রবার ও শনিবার নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণসহ লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য এ বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

Manual5 Ad Code

বুধবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন ষিয়টি জানিয়েছেন।

Manual6 Ad Code

তিনি জানান, আগামী শুক্রবার (১৮ ফেব্রয়ারী) সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সাড়ে ৫ ঘণ্টা নগরীর মেন্দিবাগ পয়েন্ট, ডুবড়ীহাওর, নাইওরপুল, ধােপাদিঘীরপাড়, সােবহানীঘাট ও বঙ্গবীরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পরদিন শনিবার (১৯ ফেব্রয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা নগরীর শাহজালাল উপশহর ব্লক-এইচ, আই, জে, ই, এফ, জি ও সাদাটিকর, মেন্দিবাগ, বােরহান উদ্দিন রােড, মিরাপাড়া, টুলটিকরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে শামস-ই আরেফিন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই দুই দিন গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code