দেশে ২১ বছরের কম বয়সীদের মদপান নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: যাদের বয়স ২১ বছরের কম, তাদের জন্য মদপান নিষিদ্ধ করেছে সরকার। পাশাপাশি অ্যালকোহল সেবন ও ব্যবহারের জন্য সরকারের অনুমতি নিতে হবে। একইসঙ্গে অ্যালকোহল সম্পর্কিত অনুমতির জন্য লাইসেন্স, অনুমোদন ও নবায়ন ফি বাড়ানো হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন জারি করা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এ অ্যালকোহলের বিক্রয়, বিপণন, আমদানি-রফতানি, সংরক্ষণ, উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সেবনে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এই বিধানগুলো যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সঠিকভাবে বাস্তবায়নের জন্য এসব বিধি জারি করা হয়।
নতুন অ্যালকোহল ক্রয়-বিক্রয় বিধিতে বলা হয়েছে, বিশেষ কোনো কারণ ছাড়া অনুমোদিত ব্যক্তির কাছে একবারে সর্বোচ্চ তিন বোতল এবং এক মাসে ৭ বোতল অ্যালকোহল বিক্রি করা যেতে পারে। এছাড়া কোনো এলাকায় কমপক্ষে ১০০ জন স্থানীয় মদের লাইসেন্সধারী বা বিদেশি থাকলে সে এলাকায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অ্যালকোহল বিক্রির লাইসেন্স দিতে পারবে।
এছাড়া বার, অফ-শপ, অন-শপ এবং দেশি মদের দোকান শুক্রবার, মহরম, শব-ই-বরাত, ঈদ-ই-মিলাদুন্নবী, শব-ই-কদর, ঈদ-উল-ফিতরের দিন বন্ধ রাখতে হবে। ঈদুল আযহাসহ অন্যান্য সরকারি ছুটিতেও মদের দোকান বন্ধ রাখতে হবে।
অ্যালকোহল বহন ও পরিবহনের জন্যও পাসের প্রয়োজন হবে, পাশাপাশি আমদানি-রফতানি, উৎপাদন, প্রক্রিয়াকরণ, সরবরাহ, বিপণন, বিক্রয়, ক্রয়, সংরক্ষণ ইত্যাদির জন্যেও লাইসেন্স থাকতে হবে। সব ধরনের অ্যালকোহল সম্পর্কিত অনুমতির জন্য লাইসেন্স, অনুমোদন এবং নবায়ন ফিও বাড়ানো হয়েছে। সূত্রঃ সময় নিউজ।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed