ডাস্টবিনে নবজাতকের মরদেহ খাচ্ছিল কুকুর, দাফন করলো পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুিশঘাটে ডাস্টবিনের ভেতর এক নবজাতকের মরদেহ টেনে-ছিঁড়ে খাচ্ছিল কুকুর। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি উদ্ধার করে দাফন করেছে শাহপরাণ থানা পুলিশ।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের। মঙ্গলবার বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কুশিঘাট পয়েন্ট সংলগ্ন ছড়ার পাশের একটি ডাস্টবিনে সদ্য ভুমিষ্ট অপরিপক্ক একটি মেয়ে নবজাতকের মরদেহ টেনে-ছিঁড়ে খাচ্ছিল কুকুর। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে শাহপরাণ থানার এসআই ইবাদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি দাফন করা হয়। এ ঘটনায় শাহপরান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্থানীয় লোকজনের ধারণা অপরিপক্ক নবজাতকটির মরদেহ কেউ রাতের আঁধারে ডাস্টবিনে ফেলে গেছে।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed